Sunday, September 15, 2019

Monday, September 9, 2019

প্রেম মানে। মনিরুলহকমনটু।।

Monday, September 09, 2019 0
প্রেম মানে কি মনের বনে অনন্ত ফাগুন?
না-কি মনের শ্মশান জুড়ে চিতার আগুন?
প্রেম মানে কি চাঁদনি রাতের জ্যোস্না ধবল?
না-কি বুকে কালনাগিনী সাপের ছোবল?             

Sunday, September 8, 2019

পথের ফুল। মনিরুল হক মনটু।।

Sunday, September 08, 2019 0
পথের ফুল
মনিরুল হক মনটু।।


যাওয়া আসার পথে দেখা ফুল
মন কেড়েছে, নাম ছিলো না জানা;
অনেক কথা বলিতে ব্যাকুল-
কী ভেবে কাল দিয়েছে ঠিকানা।

বুঝিনি-তার আকাশ ভরা মেঘ,
শ্রাবণ মেঘের জল ভরা দুই চোখ;
নদীর কি হয় এতোটা উদ্বেগ!
সাগর বুকে ঢেউ খেলে তার শোক।

ফুল,হয়ো না বিষণ্ণ আর এতো,
মেঘ সরিয়ে আকাশ মেলো তারা;
দুঃখ কারও রয় না অবিরত-
সাগর ছুঁয়ে নদীটা হও ভীষণ বাঁধনহারা।

Monday, March 11, 2019

বাবার জন্যে পঙক্তিমালা। মনিরুল হক মনটু।।

Monday, March 11, 2019 0
বাবার জন্যে পঙক্তিমালা।  মনিরুল হক মনটু।।
সুখের ঘুমে ঘুমিয়ে আছো ,থাকো ।
কিন্তু, কেন বললে বিদায়বেলা -
'বুকের গোপন ক্যানভাসে এক ছবি এঁকে রেখো?'   

চোখের জলে একটি ছবি আঁকি ,
স্মৃতির ফ্রেম দিয়ে তাকে বেঁধে
অনিমেষ দু'টো চোখেে কেবল চেয়ে থাকি ।

তপ্ত দুপুর আমার দুটো চোখে ।
সারাটা রাত কাটে অনিদ্রায় ;
ঘুমিয়ে আছো আমায় রেখে প্রশান্তিতে ,সুখে ।

অবশেষে , ঠিক জেনেছি আমি -
জীবন মানে কষ্ট ,জ্বালা, অনিদ্রাতে রাত;
মৃত্যু এখন জীবন থেকে অনেক বেশি দামি।                                           

Monday, March 4, 2019

এসো মেয়ে। মনিরুল হক মনটু।

Monday, March 04, 2019 0
এসো মেয়ে নদী জলে খেলি ছিনিমিনি,
ঢেউয়ের ফেনা থেকে তুলে আনি সুখ।
ছন্দ মিলাক তোমার চুরি রিনিঝিনি ,
আকাশের কান্না শেষে রঙধনু বুক ।

সুখের কারণ হোক অনিচ্ছার ভুল,
মাঘের শেষে ফুটুক সহস্র বকুল ।।